এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে আগুনে পুড়ে দুটি শিশুর মৃত্যু

Published on: February 8, 2020 । 9:32 PM

গোপাল করণ (মাগুরিয়া): দাসপুরে আগুনে পুড়ে মৃত্যু হল দুই শিশু কন্যার। ওই দুই শিশুর নাম সুদীপা সামন্ত (৫) ও যশোদা সামন্ত (৩)। তাদের বাবার নাম তরুণ সামন্ত। আজ ৮ ফেব্রুয়ারি রাত্রি ৮টা নাগাদ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দাসপুর থানার মাগুরিয়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, দিনমজুর তরুণবাবু তাঁর স্ত্রী ও দুই কন্যা সন্তানের নিয়ে খড়ের চালা ঘরে বাস করত। আজ সন্ধ্যের সময় তরুণবাবুর স্ত্রী দুই মেয়েকে বাড়িতে রেখে   বৃদ্ধা শাশুড়িকে খাবার দিতে অন্য বাড়িতে গিয়েছিলেন।  তখনই কোনও ভাবে কেরোসিনের লম্ফের আগুন লেগে যায় বাড়িতে। ওই দুই শিশু বাড়ির মধ্যেই আটকে অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। একইসঙ্গে ওই ঘরে থাকা সাতটি ছাগল ও পুড়ে মারা গেছে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক