এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

চাই পরিচ্ছন্নতা,চন্দ্রকোনায় ঝাড়ু,কোদাল হাতে ঘাটালের মহকুমা শাসক

Published on: September 11, 2021 । 3:18 PM

সৌমেন মিশ্র, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: কখনও কোদাল আবার কখনও স্প্রে মেশিন হাতে সকাল থেকে চন্দ্রকোনা পৌরসভা চষে বেড়ালেন ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস।শনিবার সকালে চন্দ্রকোনা-২ ব্লকের চন্দ্রকোনা পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্যদের সাথে নিয়ে চন্দ্রকোনা পৌরসভার ১ নং ওয়ার্ড গোবিন্দপুরে সাফাই অভিযান শুরু করেন ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস,সাথে ছিলেন চন্দ্রকোনা পৌরসভার প্রশাসক বোর্ডের সদস্যরা।গোবিন্দপুর থেকে কলেজরোড হয়ে কেন্দ্রীয় বাসস্ট্যান্ড চত্বরেও পৌঁছায় মহকুমাশাসকের নেতৃত্বে চন্দ্রকোনা পৌরসভার প্রশাসক বোর্ডের শহর পরিচ্ছন্ন অভিযান ও সচেতনতায় নির্মল পদযাত্রা। মিশন নির্মল বাংলা কর্মসূচীতে চন্দ্রকোনা পৌরসভা এলাকা সাফাই অভিযানে নামে পৌরসভার সাফাই,স্বাস্থ্য দপ্তরের টিম।ড্রেন পরিষ্কার,জঞ্জাল সাফাই,ভ্যাটগুলি নজরদারি, দোকান ও বসতবাড়ির সামনে খোলা জায়গায় যত্রতত্র পড়ে থাকা আবর্জনা দেখে ব্যবসায়ীকে কড়া ধমক। বাড়ির বাইরে আবর্জনার স্তূপ দেখে আবার বসতবাড়ির সদস্যকে ডেকে সচেতন ও সতর্ক করা।এসবই করতে দেখা গেল ঘাটাল মহকুমাশাসক সুমন বিশ্বাসকে। এরই সাথে প্রচার গাড়িতে করে প্রচার, লিফলেট বিলি করে সচেতনতার বার্তা দেওয়া হয় শহরবাসীকে শহর পরিচ্ছন্ন রাখার।কারণ ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে এবং পরিচ্ছন্ন শহর গড়ে তুলতে ঘাটাল মহকুমাশাসক ও চন্দ্রকোনা পৌর প্রশাসক বোর্ডের এই যৌথ প্রয়াস।এদিন চন্দ্রকোনার রাস্তার ধারে কখনও কোদাল হাতে ড্রেন পরিষ্কার তো আবার স্প্রে মেশিন নিয়ে ড্রেনে কীটনাশক স্প্রে করতেও দেখা যায় মহকুমা শাসককে।এই কর্মসূচি  একদিনের জন্য নয়, প্রতিনিয়ত গুরুত্ব দিয়েই পালন হোক এমনটাই চাইছেন চন্দ্রকোনাবাসী।যত্রতত্র নোংরা আবর্জনা না ফেলে শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পৌরবাসীরা তাঁদের ভূমিকা পালন করা উচিত বলে মত প্রশাসনের।

 

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও