এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল-চন্দ্রকোণা সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা

Published on: June 8, 2021 । 3:33 PM

বাবলু সাঁতরা, স্থানীয় সংবাদ, ঘাটাল:

চন্দ্রকোণার মুন্ডুমালায় ভয়াবহ পথদুর্ঘটনা আহত ৪। মালবাহী ট্রাকের সাথে প্রাইভেট কারের ধাক্কা তার জেরে পাশে থাকা মোটরসাইকেল আরোহী ছিটকে পড়ে রাস্তার ধারে। আহতদের পাঠানো হল হাসপাতালে। ঘটনাটি ঘটে চন্দ্রকোণা থানার চন্দ্রকোণা পৌরসভার ৬ নং ওয়ার্ড মুন্ডুমালা এলাকায় ঘাটাল-চন্দ্রকোণা রাজ্যসড়কে।ঘটনায় বরাত জোরে রক্ষা প্রাইভেট কারে থাকা তিনজন ও একজন বাইক আরোহী। তবে দুমড়েমুচড়ে গেছে প্রাইভেট কার। জখম হয়েছেন গাড়ির মধ্যে থাকা আরোহীরাও। পুলিশ সূত্রে জানা যায়,আজ ৮ জুন মঙ্গলবার দুপুর ১২টার আশপাশে ঘাটাল থেকে চন্দ্রকোণার দিকে যাচ্ছিল একটি মাল বোঝাই ট্রাক,উল্টো দিক আসা থেকে অর্থাৎ ঘাটালগামী একটি প্রাইভেট কার ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে রাস্তার ধারে। সেই সময়ই পাশেই রাস্তার ধার দিয়ে যাচ্ছিল এক বাইক আরোহী,প্রাইভেট কারটি ছিটকে গিয়ে ধাক্কা মারে বাইক আরোহীকে।রাস্তার ধারে ছিটকে পড়ে বাইকটিও,ঘটনায় বরাত জোরে প্রাণে বেঁচেছেন সকলেই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চন্দ্রকোণা থানার পুলিশ আহতদের উদ্ধার করে চন্দ্রকোণা হাসপাতালে পাঠায়।একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে প্রাইভেট কারটি।চন্দ্রকোণা থানার পুলিশ প্রাইভেট কার,ট্রাক ও বাইকটিকে উদ্ধার করে নিয়ে যায়।ভয়াবহ এই দুর্ঘটনার জেরে সাময়িক যানজটের সৃষ্টি হলেও,পুলিশ তা সামাল দেয়।একেই দুটি বাঁক রয়েছে ওই এলাকায়,তারউপর অতিরিক্ত গতি থাকায় এই ঘটনা বলে অনুমান প্রত্যক্ষদর্শীদের।

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015