এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে ১৬ দলীয় তাস খেলা প্রতিযোগিতায় দিন গড়িয়ে রাত

Published on: March 3, 2020 । 9:03 AM

কাজের শেষে সন্ধ্যে নামলেই তাসের আড্ডা আর সেই আড্ডা থেকে এক বড়সড় তাস খেলার প্রতিযোগিতা হয়ে গেল দাসপুরের সোনামুইতে। রবিবার সকাল ১১টা থেকে শুরু হওয়া তাসের আসর ভাঙল রাত ১১টায়।

১ মার্চ রবিবার দাসপুরের সোনামুই আমরা কজন এর পরিচালনায় প্রীতি সম্মেলন উপলক্ষে ১৬ দলীয় তাসের টুর্নামেন্ট আয়োজন করা হয়। উদ্যোক্তাদের পক্ষে অজিত মন্ডল জানান,এই টুর্নামেন্টে খেলতে ঘাটাল,দাসপুর,সাগরপুর,আজুড়িয়া,সোনামুই,খুকুড়দহ,পাঁশকুড়া,সড়বেড়িয়া,মেচোগ্রাম,জগন্নাথপুর,সীতাপুর এবং আরও একাধিক এলাকার খেলোয়াড়রা এসেছিলেন।

ওই দিন সকাল ১১টা থেকে খেলা শুরু হয়,খেলা শেষ হয় রাত ১১টায়। ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই হয় আজুড়িয়া ও গৌরার মধ্যে। গৌরার প্রদীপ্ত মণ্ডল ও সহদেব বেরার জুটি এ খেলায় চ্যাম্পিয়ন হয়ে বাড়ি নিয়ে যায় প্রেসার কুকার। (ক্যামেরা ইন্দ্রজিৎ মিশ্র)

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি