এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

তৃণমূলের উদ্যোগে খড়ার শহরে রক্তদান শিবির ও শহিদ স্মরণ

Published on: July 21, 2021 । 4:43 PM

সংহিতা শিরোমণি, স্থানীয় সংবাদ, ঘাটাল:২১ জুলাই তৃণমূলের কাছে একটি বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। সেই দিনটিকে স্মরণ রেখে আজ রক্তদান শিবিরের আয়োজন করল খড়ার তৃণমূল কংগ্রেস এবং খড়ার যুব তৃণমূল কংগ্রেস। খড়ার শহরের কৃষ্ণপুর ম্যারেজ হলে আজকের এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন ঘাটাল শহর যুব তৃণমূল সভাপতি সুদীপ মণ্ডল। রক্তদান শিবিরটি সূচনার আগে শহিদ বেদিতে পতাকা উত্তোলন, শহিদ বেদিতে মাল্যদান ও শহিদের উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করা হয়। সেই সঙ্গে খড়ার পুরসভার প্রয়াত চেয়ারম্যান ডক্টর উত্তম মুখোপাধ্যায়ের মর্মরমূর্তিতেও পুষ্পার্ঘ্য দেওয়া হয়। আজকের এই রক্তদান শিবিরে পাঁচ জন মহিলা সহ ৪৫ জন রক্ত দিয়েছেন বলে জানা গিয়েছে। খড়ার শহরের যুব তৃণমূল নেতা সৌরভ খান বলেন, রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন দলের খড়ার শহর সভাপতি অরূপ রায়, প্রবীণ তৃণমূল নেতা অজিতরঞ্জন দে, জেলার যুব সম্পাদক সন্তু মোদক, যুব নেতা শাহআলম বাদশা-সহ খড়ার শহরের দলীয় কর্মী, সমর্থক ও নেতারা।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব