এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

মহকুমায় প্রথম: দাসপুর থানার সরবেড়িয়া-১ গ্রাম পঞ্চায়েতের ভিলেজ পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের যৌথ উদ্যোগে রক্তদান শিবির

Published on: March 27, 2022 । 11:15 PM

ইন্দ্রজিৎ মিশ্র ও স্বরূপ চক্রবর্তী, স্থানীয় সংবাদ, ঘাটাল: মার্চ-মে মাসের তীব্র গরমে রক্তদান শিবির বছরের অন্যান্য সময়ের তুলনায় অনেকটাই কম হওয়ার কারণে  রক্তের সংকট দেখা দেয়। রক্তের চাহিদা ও যোগানের ঘাটতির জন্য ঘাটাল মহকুমার বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সংস্থার মাধ্যমে রক্তদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে । আজ ২৭ মার্চ রবিবার আবারো একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হলো দাসপুর-১ ব্লকের সরবেড়িয়া-১ গ্রাম পঞ্চায়েতের ভিলেজ পুলিশ ও সিভিক ভলেন্টিয়াদের উদ্যোগে। শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঘাটালের এসডিপিও অগ্নিশ্বর চৌধুরী। উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস, দাসপুর থানার ওসি অমিত মুখোপাধ্যায়,  দাসপুরের বিধায়ক মমতা ভূঁইয়া , দাসপুর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি সুনীল ভৌমিক, সরবেড়িয়া-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান  বিশ্বনাথ বাড়ি, ব্রাহ্মণ বসান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিস মাইতি, সরবেড়িয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বৃন্দাবন ঘটক সহ একাধিক অতিথিবর্গ। অগ্নিশ্বরবাবু বলেন, ঘাটাল মহকুমার এই প্রথম  ভিলেজ পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার্সদের উদ্যোগে এই  রক্তদান শিবিরের আয়োজন হল। এই রক্তদান শিবির এক অন্য মাত্রায় পৌঁছে দিলো পুলিশ প্রশাসনকে, আমি চাইবো এদের দেখে দাসপুর সহ মহাকুমার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের ভিলেজ পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার্স এগিয়ে আসুক এই  রক্তদান শিবির আয়োজনে। এছাড়াও এসডিপিও  বলেন, বিগত কয়েকদিনের মধ্যেই আমরা দাসপুর ও চন্দ্রকোণা থানার দুজন শিশুকে পথ দুর্ঘটনায় হারিয়েছি। তাই পুলিশ প্রশাসনসহ সমস্ত এলাকার মানুষকে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ প্রোগ্রাম আরও বেশী করে করতে হবে, সমস্ত মানুষকে সচেতন করতে হবে পথে কীভাবে চলতে হবে। সরবেড়িয়া-১ গ্রাম পঞ্চায়েতের ভিলেজ পুলিশ ও  সিভিক ভলেন্টিয়ার্সরা বলেন আজ এই রক্তদান শিবিরে ৫ জন মহিলা সহ মোট ৫৫ জন রক্তদান করেন। তাঁরা বলেন, আমরা আমাদের সাধ্যমত বিভিন্ন সময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করি, এবং এলাকার কোনও অসুস্থ ব্যক্তি যেকোনও প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সম্পূর্ণভাবে সহযোগিতা করব তাদেরকে ।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ