এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোণার কল্লা নজরুল সংঘের উদ্যোগে রক্তদান শিবির

Published on: July 16, 2020 । 8:51 PM

নিজস্ব সংবাদদাতা: আজ ১৬ জুলাই চন্দ্রকোণা-২ ব্লকের ভগবন্তপুর-২ গ্রাম পঞ্চায়েতের কল্লা গ্রামে নজরুল সংঘের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে ১০ জন মহিলা সহ মোট ৫১ জন রক্তদাতা রক্ত দিয়েছেন বলে জানিয়েছেন নজরুল সংঘ ক্লাবের সদস্য আব্বাস উদ্দিন খান। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন চন্দ্রকোণার বিধায়ক ছায়া দোলই, ভগবন্তপুর-২ অঞ্চলের অঞ্চল সভাপতি রামকৃষ্ণ রায় এবং কল্লা গ্রামের সমাজসেবী হাজি খলিলুর রহমান সহ অনান্যরা। নজরুল সংঘ ক্লাবের সভাপতি শেখ জিয়াউর রহমান খান বলেন, এই করোনা পরিস্থিতিতে রক্তের সংকট মেটাতেই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক