এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোণায় গণেশ পুজো উপলক্ষে রক্তদান শিবির

Published on: September 18, 2021 । 5:05 PM

মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ, ঘাটাল: চন্দ্রকোণা পৌরসভার উদ্বোধন ক্লাবের উদ্যোগে গণেশ পুজো উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আজ ১৮ সেপ্টেম্বর ওই পুরসভার গাছ শীতলা মন্দির সংলগ্ন এলাকায় রক্তদান শিবিরটির আয়োজন করা হয় বলে জানা যায়। ক্লাবের সভাপতি গণেশ বাগ বলেন, আমাদের আজকের আয়োজিত রক্তদান শিবিরে মোট ৭০ জন রক্তদাতা রক্তদান করেছেন। যাঁদের মধ্যে আটজন মহিলাও ছিলেন। শিবিরে উপস্থিত ছিলেন মহকুমা শাসক সুমন বিশ্বাস, ঘাটাল পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ বিকাশ কর, চন্দ্রকোণা পৌরসভার প্রশাসনিক বোর্ডের চেয়ারপার্সন বিলু মান্না, প্রশাসনিক বোর্ডের সদস্য গোবিন্দ দাস ও সৌরভ চক্রবর্তী প্রমুখ।

 

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব