এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

রক্তের সংকটকালে তৃণমূলের শ্রমিক সংগঠনের উদ্যোগে রক্তদান শিবির

Published on: July 27, 2021 । 7:28 PM

আকাশ দোলই, স্থানীয় সংবাদ, ঘাটাল: আজ ২৭শে জুলাই মঙ্গলবার করোনা পরিস্থিতিতে রক্তের সংকটকালে তৃণমূলের ঘাটাল ব্লক শ্রমিক সংগঠনের উদ্যোগে রাজীব গান্ধী পৌর নিলয়ে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়, উপস্থিত ছিলেন শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, পশ্চিম মেদিনীপুর শ্রমিক সংগঠনের জেলা সভাপতি নির্মল ঘোষ, ঘাটাল পৌরসভার প্রশাসক বিভাস চন্দ্র ঘোষ, ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দোলই সহ সংগঠনের নেতৃত্ব ও কর্মীরা, রক্তদাতাদের কে মাস্ক ও স্যানিটাইজার দিয়ে স্বাগত জানানো হয়, করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে এই রক্তদান শিবির আয়োজন করা হয়েছে, শ্রমিক সংগঠনের রক্তদান শিবিরে ঘাটাল ব্লাড ব্যাংক ৬০ জনের রক্ত সংগ্রহ করেছে।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব