এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে রক্তদান শিবির

Published on: July 1, 2021 । 9:00 PM

মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ, ঘাটাল: আজ ১ জুলাই বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির নাড়াজোল-২ চক্র শাখার উদ্যোগে কোভিড স্বাস্থ্য বিধি মেনে কিংবদন্তি ধন্বন্তরি চিকিৎসক ডাঃ বিধানচন্দ্র রায়ের ১৪০ তম জন্মদিন ও ৩১ তম জাতীয় চিকিৎসক দিবস যথোচিত মর্যাদায় পালিত হয়েছে। এই উপলক্ষ্যে মুমূর্ষু রোগীদের পাশে থাকতে এক মহতী রক্তদান শিবির সুসম্পন্ন করা হয়েছে দাসপুর থানার কিসমত নাড়াজোল প্রাথমিক বিদ্যালয়ে। এই সাথে বিশ্বব্যাপী কোভিড পরিস্থিতিতেও শহর, নগর থেকে প্রত্যন্ত গ্রামগঞ্জে অচেনা, জানা-অজানা মানুষদের সান্নিধ্যে এসে শরীর থেকে প্রাণ সঞ্জীবনী রক্ত সংগ্রহের সামাজিক দায়বদ্ধতায় কর্তব্য পালন করার জন্য ঘাটাল ব্লাড ব্যাঙ্কের চিকিৎসক, চিকিৎসাকর্মী ও সহযোগিবর্গকে সম্বর্ধনা প্রদান করা হয়েছে। এদিনের শিবিরে ২ জন মহিলা সহ মোট ৩৫ জন রক্তদান করেছেন।

এই সামগ্রিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেছেন দাসপুর বিধানসভার বিধায়ক মমতা ভুঁইয়া। এছাড়াও সামিল ছিলেন দাসপুর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি সুনীল ভৌমিক, দাসপুর-১ তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার পাত্র, নিজ নাড়াজোল গ্রাম পঞ্চায়েত প্রধান গগন সামন্ত জেলা পরিষদ সদস্যা কৃষ্ণা দোলই প্রমুখ। সামগ্রিক অনুষ্ঠান সঞ্চালন করেছেন আহ্বায়ক শিক্ষক শ্যামসুন্দর দোলই ও মানস আদক।

 

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব