এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল মহকুমায় প্রথম মহিলা রক্তদান শিবির

Published on: November 22, 2021 । 7:53 PM

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটাল মহকুমা এই প্রথম মহিলা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ঘাটাল ব্লকের নিশ্চিন্দীপুরে শ্রীমা সারদা সংঘ ও গুরুদাসনগর শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমের যৌথ উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় বলে জানা গিয়েছে। গুরুদাসনগর শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম দ্বারা পরিচালিত শ্রীমা সারদা সংঘের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবিরের সঙ্গে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। গুরুদাসনগর শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমের সম্পাদক ডাঃ সুকুমার গোস্বামী বলেন, আমাদের এদিনের অনুষ্ঠানের উদ্বোধন করেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস। এলাকার প্রচুর মানুষের সাড়া পেয়েছি দু’টি শিবির থেকেই।

উপস্থিত ছিলেন ঘাটালের বিধায়ক শীতল কপাট, ঘাটাল পৌরসভার প্রশাসনিক বোর্ডের চেয়ারপার্সন বিভাসচন্দ্র ঘোষ, ঘাটাল পুরসভার প্রসাশনিক বোর্ডের ভাইস চেয়ারপার্সন অজিতরঞ্জন দে, ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক সহ অন্যান্যরা।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now