এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

রেডক্রশের উদ্যোগে রক্তদানে দারুন সাড়া চন্দ্রকোণার মনোহরপুরে

Published on: May 20, 2022 । 10:22 PM

রবীন্দ্র কর্মকার, স্থানীয় সংবাদ: প্রখর গরমকে উপেক্ষা করেই রেডক্রশের ঘাটাল শাখার উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে দারুণ সাড়া মিলল। আজ ২০ মে চন্দ্রকোণা-১ ব্লকের মনোহরপুর শ্রীরামকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত ওই রক্তদান শিবিরে ৮ জন মহিলা সহ মোট ৮৮ জন রক্তদাতা রক্তদান করেন। ওই রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, চন্দ্রকোণা-১ বিডিও রথীন্দ্রনাথ অধিকারী, চন্দ্রকোণার বিধায়ক অরূপ ধাড়া, ঘাটাল পঞ্চায়েত সমিতির শ্রম ও শিক্ষা কর্মাধ্যক্ষ বিকাশ কর প্রমুখ।শিবিরটিকে ঘিরে স্থানীয় সবার উৎসাহ ছিল চোখে পড়ার মত। ব্লাডব্যাঙ্কগুলিতে রক্তের জোগান অ্যবহত রাখতে অতিথি ও বক্তারা রক্তদানে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব