এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে দাসপুরে ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির

Published on: May 8, 2022 । 10:33 PM

মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ, ঘাটাল: রবীন্দ্র জয়ন্তীর প্রাক্কালে দাসপুর-১ ব্লকের বাড় জালালপুরে মেট্রো ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির করা হয়। আজ ৮ মে ক্লাবের পক্ষ থেকে রক্তদান শিবিরটির আয়োজন করা হয়েছিল। আগামীকাল ৯ মে, বাংলা ক্যালেন্ডারে ২৫ শে বৈশাখ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী। মেট্রো ক্লাবের উদ্যোগে প্রায় প্রতিবছরই এইদিনটি সাড়ম্বরে উদযাপন করা হয়ে থাকে। এবারেও রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে ওই ক্লাব একটি রক্তদান শিবিরের আয়োজন করেছিল। ক্লাবের সভাপতি সহদেব দোলই ও ক্লাবের অন্যতম সদস্য তপনকুমার জানা বলেন, আগামীকাল রবীন্দ্র জয়ন্তী রয়েছে সেই উপলক্ষে আজ আমরা একটি রক্তদান শিবির করেছিলাম। কালকে রয়েছে রবীন্দ্র জয়ন্তী পালন ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান। আজকে রক্তদান শিবিরে ৫২ জন রক্তদান করেছেন, যার মধ্যে ১৪ জন মহিলা ছিলেন। মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল আমাদের রক্তদান শিবির থেকে রক্ত সংগ্রহ করেছে। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁচবেড়িয়া গ্ৰাম পঞ্চায়েতের প্রধান দিপালী ঘোষ এবং ওই গ্ৰাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সদানন্দ সামন্ত সহ অন্যান্য অতিথিরা।
প্রত্যন্ত গ্ৰাম্য এলাকায় এই ধরনের রক্তদান শিবিরকে ঘিরে এলাকাবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গিয়েছে।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব