এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ব্রহ্মাকুমারীর উদ্যোগে ইড়পালাতে বিনাব্যয়ে চক্ষু পরীক্ষা শিবির ও আলোচনা সভা

Published on: July 5, 2022 । 7:15 PM

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ: আধ্যাত্মিক আলোচনা সভা ও বিনাব্যয়ে চক্ষু পরীক্ষা শিবির করল প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের দীর্ঘগ্রাম সেবাকেন্দ্র ও ইড়পালা অভ্যুদয় সম্মিলনী ক্লাব । ৩ জুলাই ইড়পালা অভ্যুদয় সম্মিলনী ক্লাব প্রাঙ্গণে আয়োজিত ওই অনুষ্ঠানে ৪২ জন চক্ষু পরীক্ষা করান। ঘাটাল লায়ন্স ক্লাবের সহযোগিতায় ওই শিবিরটি হয় বলে জানান ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের  দীর্ঘগ্রাম সেবাকেন্দ্রের ইনচার্জ  বিকে বন্দনা। তিনি বলেন, ওইদিন সভায় সংসার জীবন কীভাবে শান্তিপূর্ণ হবে, ছাত্র-ছাত্রীদের কীভাবে একাগ্রতা বৃদ্ধি পাবে, যোগ বা ধ্যান কীভাবে করা যাবে এইসব বিষয়ে ভাবগম্ভীর আলোচনা মন দিয়ে শোনেন বহু মানুষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইড়পালা অভ্যুদয় সম্মিলনী ক্লাবের সম্পাদক অসিত মান্না, চক্ষু চিকিৎসক ডাঃ আর.কে আধিকারী, মেমারি গভঃ পলিটেকনিক কলেজের লেকচারার বিকে পবিত্র সহ অন্যান্য ব্রহ্মাকুমারী ভাই-বোনেরা।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব