এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

বীরসিংহ উন্নয়ন পর্ষদের কাজ খুব শীঘ্রই শুরু হচ্ছে, এমনই আশ্বাস দিলেন দেব

Published on: June 14, 2021 । 10:10 PM

কুণাল সিংহরায় ও আকাশ দোলই, স্থানীয় সংবাদ, ঘাটাল: বীরসিংহ উন্নয়ন পর্ষদের কাজ খুব শীঘ্রই শুরু হচ্ছে, এমনই আশ্বাস দিলেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী তথা দেব এবং পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক তথা বীরসিংহ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ডক্টর রশ্মি কমল। আজ ১৪ জুন বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহে ওই উন্নয়ন পর্ষদের একটি মিটিং ছিল, সেই মিটিংয়ের শেষেই তাঁরা এই আশ্বাস দেন।প্রসঙ্গত ঘাটাল ব্লকের সমস্ত এলাকা, খড়ার পুরসভা, ঘাটাল পুরসভা, ক্ষীরপাই পুরসভা এবং চন্দ্রকোণা-১ ব্লকের মাংরুল,মানিককুন্ডু,মনোহরপুর-১ ও মনোহরপুর-২ গ্রাম পঞ্চায়েত নিয়ে এই বীরসিংহ উন্নয়ন পর্ষদ গঠিত হচ্ছে। ওই পর্ষদই ওই সমস্ত এলাকার উন্নয়ন করবে। সেজন্যই এদিন বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহে একটি বিশেষ মিটিংয়ের আয়োজন করা হয়েছিল। সেখানেই পর্ষদের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। মিটিংয়ের শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দেব বলেন, ঘাটালের কেন্দ্রীয় বাসস্ট্যাণ্ডের সার্বিক উন্নয়নের কথা এবং শিলাবতী নদীর ওপর ব্রিজটি নতুনভাবে নির্মানের ওপর জোর দিয়েছেন। দিলীপ মাজি সেন্ট্রাল বাসস্ট্যান্ডের মূর্তি সরিয়ে সামনের জায়গা প্রশস্ত করার ওপর জোর দিয়েছেন। জেলা শাসক জানান, বীরসিংহ মোড় এবং বীরসিংহে দুটি সুন্দর গেট বা তোরণ তৈরি হবে রাজ্যের নগর উন্নয়ন দপ্তরের সঙ্গে ভার্চ্যুয়াল কনফারেন্সও হয়। সাংসদ দেব ও ডি এম রশ্মি কমল ছাড়াও উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমা শাসক শৌভিক চট্টোপাধ্যায়, ডেপুটি ম্যাজিস্ট্রেট অর্জুন পাল, ঘাটালের বিডিও সঞ্জীব দাস, চন্দ্রকোণার বিডিও রথীন্দ্রনাথ অধিকারী, খড়ার পুরসভার উপ-প্রশাসক অরূপ রায়, বীরসিংহ ভগবতী বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শক্তিপদ বেরা, ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দিলীপ মাজি, ঘাটাল পুরসভার প্রশাসক বিভাস ঘোষ, ক্ষীরপাই পুরসভার প্রশাসক দুর্গা শংকর পান এবং সাংসদ প্রতিনিধি রামপদ মান্না প্রমুখ।

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক