এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে বিশালাকার পাখি ধরা পড়ল

Published on: July 25, 2021 । 10:22 PM

 সৌমেন মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুরের এক গ্রামে দেখা মিলল এক বড়সড় আকৃতির তীক্ষ্ণ নখ ও চঞ্চু যুক্ত পাখি। স্থানীয়দের দাবি পাখিটি বিরল প্রজাতির ঈগল,কেউ আবার বলছেন গোল্ডেন ঈগল। আজ ২৫ জুলাই রবিবার বিকেলে দাসপুর ১ ব্লকের গোপালনগরে স্থানীয় বাসিন্দা মনোজ সামন্তের ফার্মের মধ্যে পড়ে থাকতে দেখা যায় এই আহত পাখিটিকে। মনোজবাবু পাখিটিকে যত্ন সহকারে উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন। পাখিটির প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন তিনি।

পাখিটির এক দিকের ডানার বেশ কয়েকটি পালক নেই,উড়তে পারছে না। মনোজ বাবুর ধারনা মাঠের বিদ্যুতের তারে লেগে পাখিটি আহত হয়ে পড়ে যায়। ইতি মধ্যেই পাখিটিকে মাছ দিয়েছেন বাজার থেকে এনেছেন কয়েকটি মাংসের টুকরো। তিনি বলেন,মাছ খেতে নারাজ সে,তবে মাংসের একটি টুকরো খেয়েছে। তিনি বলেন,এমন পাখি তিনি আগে দেখেননি। পাখিটির চোখ আর নিচের দিকে বাঁকানো ঠোঁট দেখে তিনি মনে করছেন ঈগল প্রজাতির পাখি। অনেকে পাখিটিকে গাং চিল বলেও ধারনা করছেন। তবে ইতি মধ্যেই বনদপ্তরে খবর

গেছে। মনোজবাবু চান বিরল এই পাখি বনদপ্তরের পক্ষে উদ্ধার করে,সুস্থ করে প্রকৃতির কোলেই আবার মুক্ত আকাশে ছেড়ে দেওয়া হোক। ঘাটাল মহকুমা সোশ্যাল ফরেস্ট্রির রেঞ্জার বিশ্বনাথ মুদিকোরা বলেন, ওটা ঠিক কী পাখি তা না দেখে মন্তব্য করা ঠিক হবে না। তবুও ফোনে বর্ণানাশুনে মনে হচ্ছে অস্প্রে বা শঙ্কর চিল হতে পারে। এদের নিবাস সুদূর সাইবেরিয়ায়। কোনোভাবে আকাশপথে ওখানে এসে কিছুর সাথে আঘাত পেয়ে আহত হয়ে মাটিতে পড়েছে। আমরা আগামী কাল সকালের মধ্যেই পাখিটিকে উদ্ধার করে যথাযথ চিকিৎসার ব্যবস্থা করব।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও