এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ভলিবলে জেলায় দ্বিতীয় হল ঘাটাল ব্লক

Published on: December 29, 2025 । 8:25 PM

রবীন্দ্র কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল: জেলা ক্লাব ভলিবল চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় রানার্স হয়ে দ্বিতীয় স্থান দখল করল ঘাটাল ব্লকের অর্জুনাড়ি বানীসেবক সংঘ। ওই ক্লাবের ভলিবল টিমের ক্যাপ্টেন শান্তনু ঘোষ বলেন, ২৭ ও ২৮ ডিসেম্বর দুদিন ধরে মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় ডেবরা ব্লকের রাধামোহনপুরে ওই প্রতিযোগিতাটি হয়। সেখানে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার ১৭টি ব্লক এবং শহর ক্ষেত্রের ১৮টি দল প্রতিযোগিতায় অংশ নেয়। প্রায় দুশোর বেশি ভলিবল খেলোয়াড়ের মধ্যে বেশিরভাগই ছিল অনুর্ধ্ব ১৯ স্তরের এবং তাদের সাথে জাতীয়স্তরের সিনিয়র খেলোয়াড়রাও ছিলেন। অর্জুনাড়ি বানীসেবক সংঘের কোচ তথা জাতীয়স্তরের ভলিবল খেলোয়াড় নেহা সিংহ বলেন, আমাদের দলের দিব্যেন্দু সিংহ (তন্ময়), মলয় সিংহ, সুরজিৎ গায়েন, শান্তনু ঘোষ, আকাশ আলি, অর্ণব দাসেরা দারুণ খেলেছেন। ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন দিব্যেন্দু। ওই খেলোয়াড়রা আগামীদিনে রাজস্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। উল্লেখ্য, ওই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে জামবনী ব্লকের নুনিয়া নাইটস, এবং তৃতীয় হয়েছে গোপীবল্লভপুর-১ ব্লক।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক