এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

পচা ও বাসি খাবারের জন্য ঘাটালের একটি রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়া হল

Published on: February 12, 2020 । 7:17 AM

নিজস্ব সংবাদদাতা: পচা ও বাসি খাবারের জন্য ঘাটাল টাউন হলের পিছনের আশীর্বাদ ফ্যামেলি রেস্টুরেন্টটি বন্ধ করে দেওয়া হল। ১১ফেব্রুয়ারি তথা গতকাল রাতে ওই রেস্টুরেন্টে ঘাটালের মহকুমার শাসক অসীম পাল ঘাটাল ফুড সেফটি অফিসার অরুণাভ দে’কে নিয়ে অভিযান চালান। অভিযান চালাতে গিয়ে দেখা যায় ওই রেস্টুরেন্টটিতে দীর্ঘ দিনের বাসি খাবার জমা রয়েছে। যেগুলির বেশির ভাগই পচে গিয়েছে। মহকুমা শাসক বলেন, আমরা ওই রেস্টুরেন্টের লোকেদের নিয়েই মালগুলি বার করে নষ্ট করে দেওয়ার ব্যবস্থা করি। এবং রেস্টুরেন্টটিকে সাত দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
তবে বিশেষ সূত্রে জানা গিয়েছে, রাতে মহকুমা প্রশাসন ওই রেস্টুরেন্টটিকে বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গেই রাজনৈতিক দলের ‘দাদারা’ রেস্টুরেন্টটিকে খোলার জন্য মরিয়া হয়ে ছুটছেন। এর পেছনে কী কারণ রয়েছে তা কারোরই কাছে স্পষ্ট নয়।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক