এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

মহিলাদের বিরক্ত করার অভিযোগে আটক বাংলা সহায়তা কেন্দ্রের অপারেটর

Published on: May 13, 2026 । 5:35 PM
মৌমিতা দাঁ
মৌমিতা দাঁ
মৌমিতা দাঁ পেশায় বাচিক শিল্পী হলেও সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত থাকতে ভালোবাসেন। সংবাদ পাঠ তাঁর নেশা। এ ছাড়া মাঝেমধ্যে লিখতেও পছন্দ করেন।
📞 +919932954161 WhatsApp

মৌমিতা দাঁ, স্থানীয় সংবাদ, ঘাটাল: মহিলাদের নানা ধরনের কুইঙ্গিত, কুরুচিকর মন্তব্য করার   অভিযোগে চন্দ্রকোণা থানার এক গ্রামপঞ্চায়েতের বাংলা সহায়তা কেন্দ্রের এক ডাটা এন্ট্রি অপারেটরকে আটক করল পুলিশ।  বুধবার দুপুরে  সায়ন রায় নামে ওই ডাটা এন্ট্রি অপারেটরকে থানায় তুলে নিয়ে যাওয়া হয়েছে। যুবকের বাড়ি ওই থানারই রায়লা গ্রামে। পুলিশ জানিয়েছে, চন্দ্রকোণা-২ ব্লকের বান্দিপুর-১ গ্রামপঞ্চায়েতে ওই যুবক বাংলা সহায়তা কেন্দ্রের ডাটা এন্ট্রি অপারেটর। তার বিরুদ্ধে এক গৃহবধূকে কুরুচিকর মন্তব্য করা ও নানা ভাবে বিরক্ত করার অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই তাকে এদিন জিজ্ঞাসাবাদের জন্য থানায় তুলে নিয়ে যাওয়া হয়। ওই গ্রামপঞ্চায়েত কার্যালয়টি ঝাঁকরা গঞ্জে রয়েছে। ঝাঁকরা গঞ্জের বাসিন্দারা জানান, মহিলা বা যুবতীরা তাঁদের প্রয়োজনে ওই বাংলা সহায়তা কেন্দ্রে গেলে ওই যুবক নানা রকম প্রলোভন এবং কুরুচিকর মন্তব্য করত ও বিরক্ত করত বলে অভিযোগ। শুধু তাই নয় সোশ্যাল মিডিয়াতেও মহিলাদের নামে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ রয়েছে ওই যুবকের বিরুদ্ধে।  নির্বাচনের আগে এক গৃহবধূকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম এন্ট্রি করে দেওয়ার জন্য তাকে নানা ধরনের কু ইঙ্গিত দেয় বলে অভিযোগ। গৃহবধূ বিষয়টি বাড়িতে গিয়ে স্বামীকে জানান।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।