এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া তিন দুষ্কৃতী গ্রেপ্তার

Published on: October 15, 2020 । 6:04 PM

নিজস্ব সংবাদদাতা: ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল দাসপুর থানার পুলিশ। বুধবার ১৪ অক্টোবর রাতে তাদের দাসপুর থানার জোৎকেশব থেকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে চাবি ভাঙা, ব্যাটারি খোলার মতো বেশ কিছু যন্ত্রপাতিও পুলিশ উদ্ধার করে। তিন যুবকের একজনের বাড়ি (বাম দিকের যুবকটির) দাসপুর থানার পলাশপাইতে। বাকি দু’জনের বাড়ি পাঁশকুড়া থানার কনকপুরে। তারা পুলিশের কাছে জেরার মুখে স্বীকার করেছে, ওই এলাকায় একটি বাড়িতে রাতে হানা দেওয়ার জন্যই একত্রিত হয়েছিল।
পুলিশের নাকা চেকিং চলছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে  তাদের সন্দেহজনক ভাবে জোৎকেশবের একটি জায়গায় দেখা যায় তখনই তাদের পুলিশ ধরে ফেলে।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।