এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

মায়েদের দল, অন্য মায়েদের সন্তানের পাশে…

Published on: September 28, 2019 । 8:44 PM

নিজস্ব সংবাদদাতা:দাসপুরের কয়েকজন মা কিছু অসহায় মানুষের পাশে দাঁড়ালেন। বিদ্যাসাগরের দ্বিশত জন্মবর্ষ উপলক্ষে আজ ২৮ সেপ্টেম্বর দাসপুর-১ ব্লকের সুলতাননগর এলাকার গীতা মণ্ডল, কাজলী মণ্ডল, বর্ণালী মাইতি, সোনালি পাত্র এবং অর্চনা মাইতি ঐক্যবদ্ধ হয়ে একটি সংস্থা গড়লেন। সংস্থাটির নাম ‘আঁচল’। সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত এই সংস্থাটি। আজ ওই আঁচলের মায়েরা বৈকুণ্ঠপুর অস্তল নিম্বার্ক মঠে গিয়ে দৃষ্টিহীন শিশুদের ও বৃদ্ধাশ্রমের আবাসিকদের নতুন পোশাক তুলে দিলেন। একই সঙ্গে নিজেদের হাতে তৈরি কাপড়ের আসন, পাপোষও তাঁদের হাতে দেন। ওই মঠের অধ্যক্ষ সুবাস ত্রিপাঠী বলেন, শুধু তাই নয় আজ ওই ‘আঁচল’ সংস্থার মায়েরা নিজেদের হাতে তৈরি মিষ্টিও আমাদের প্রতিষ্ঠানের দৃষ্টিহীন ছাত্রছাত্রী ও বৃদ্ধ-বৃদ্ধাদের খাইয়ে যান।গীতাদেবী, কাজলদেবী ও অর্চনাদেবী বলেন, আমরা সবাই গৃহবধূ। আমাদের ইচ্ছে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যেই আমরা এই সংস্থাটি তৈরি করেছি। নিজেদের কাছ থেকে অর্থ নিয়েই আমরা অসহায়দের পাশে থাকার চেষ্টা করছি। ইচ্ছে হলে যেকেউই আমাদের প্রতিষ্ঠান চালাতে আমাদের সহযোগিতা করতে পারেন। সহযোগিতা করার ইচ্ছে হলে যোগাযোগ করতে পারেন ‘মো: 9932905851/9933792272’ এই মোবাইল নম্বরগুলিতে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক