এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের আজুড়িয়াতে ‘আলোর খোঁজে’ পত্রিকার পুজো সংখ্যা প্রকাশ

Published on: September 30, 2019 । 6:30 PM

 শ্রীকান্ত ভুঁইঞা: ‘আলোর খোঁজে’-এর পুজো সংখ্যা-২০১৯ প্রকাশিত হল। ২৯ সেপ্টেম্বর দুপুরে দাসপুর-২ ব্লকের আজুড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে এক সাহিত্যানুষ্ঠানের মাধ্যমে ওই পত্রিকাটির আনুষ্ঠানিক উদ্বোধন তথা প্রকাশ করেন ময়না কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তথা সাহিত্যিক প্রশান্ত সামন্ত। ওই পত্রিকার সম্পাদক দেবাশিস চক্রবর্তী বলেন, এটি আমাদের পত্রিকার সপ্তমবর্ষের দ্বিতীয় সংখ্যা। প্রাতঃস্মরণীয় মনীষী বিদ্যাসাগরের দ্বিশত জন্ম জয়ন্তীকে সামনে রেখে তাঁকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে এই সংখ্যাটির নাম দেওয়া হয়েছে ‘ভাবনায় বিদ্যাসাগর’।

ওই পত্রিকার গ্রন্থস্বত্বাধিকারী হৃদয়রঞ্জন ঘোড়ই বলেন, ওইদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাবন্ধিক দুর্গাপদ ঘাঁটি, পলাশপাই বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা রেণুকা সামন্ত। অনুষ্ঠানটি প্রাঞ্জলভাবে পৌরহিত্য ও সঞ্চালনা করেন আজুড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয়কুমার দিণ্ডা এবং সহ শিক্ষক রবিশঙ্কর মাজি। এই পত্রিকার স্থায়ী প্রকাশক দিলীপ পাল বলেন, দীর্ঘ সাত বছর এই পত্রিকা কঠোর পরিশ্রম করে এলাকার সাহিত্যপ্রেমী মানুষের হৃয়ের মণিকোঠায় পৌঁছে গিয়েছে। এলাকার সব বয়সের সাহিত্যক ও পাঠকদের দেওয়া কবিতা, আবৃত্তি, গল্প এই পত্রিকাতে প্রকাশ করা হয়। এদিন এই পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে এলাকার বহু মানুষের ভিড় ছিল লক্ষ্য করার মত।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক