এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

রাতের নিরাপত্তার মধ্যেই দাসপুরের রাজনগরে দোকান চুরিতে চাঞ্চল্য

Published on: February 24, 2020 । 12:19 PM

রাতের নিরাপত্তা বলয় টপকে রাজনগরে আবারও দোকান চুরি। সাত সকালেই দাসপুর থানার রাজনগর পশ্চিম বাজারে এক কাপড় দোকানে চুরির ঘটনায় দোকানদারদের মধ্যে চাঞল্য ছড়াল। আজ সোমবার সকালে রাজনগর পশ্চিমের এক কাপড় দোকানের দোকানদার অশোক দোলই দোকান খুলে দেখেন দোকানের তালা ভাঙা,দোকানের টাকার বাক্স খালি,জামা কাপড় প্রায় সব চুরি গেছে। দোকান মালিকের অভিযোগে গত রাতেই কেই বা কারা এই চুরির ঘটনা ঘটিয়েছে।

তিনি জানান,চুরি যাওয়া সামগ্রী প্রায় ৪৫হাজার টাকার হবে। দোকান মালিক আরও জানান আজ সোমবারে তাঁর ব্যঙ্কে লোনের কিস্তি মেটাবার ছিল। সেই জন্য আড়াই হাজার টাকা জোগাড় করে ড্র‍য়ারে রেখে রাতে চাবি দিয়ে দোকানে তালা ঝুলিয়ে গেলে সকালে এসে দেখেন সে টাকাও ড্র‍য়ার ভেঙে চোরেরা নিয়ে গেছে। পুলিসে জানালে,দাসপুর পুলিসের তরফে স্থানীয় ভিলেজ পুলিস ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি দেখে গেছেন।

অশোক বাবুর আরও অভিযোগ রাতে তাঁদের রাজনগর পশ্চিম বাজার কমিটির পক্ষে রাত পাহারার ব্যবস্থা আছে। কিন্তু ওই রাতে পাহারা সত্বেও তাঁর দোকান চুরি হল। সামান্য পুঁজিকে সম্বল করে লক্ষাধিক টাকা লোন করে অশোক বাবু মাত্র বছর খানেক হল এই দোকান করেছিলেন। সর্বস্ব যাওয়ায়, এখন সংসার ও লোন পরিশোধ নিয়ে সমস্যায় অশোকবাবু।

তবে চুরির ঘটনায় দুঃখ প্রকাশ করে পদক্ষেপ নিয়েছেন বাজার কমিটির সভাপতি শিশির দন্ডপাঠ। তিনি বলেন,আমি আজই জরুরি সভা ডেকে আমার দোকানদাদের সাথে আলোচনা করে রাতপাহারা আরও জোরদার করার ব্যবস্থা নিচ্ছি।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি