এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

নারায়ণ ভাইয়ের পুত্র গৌরব দুর্ঘটনায় গুরুতর জখম

Published on: September 16, 2020 । 5:51 PM

নিজস্ব সংবাদদাতা: দাসপুর গান্ধী মিশনের প্রতিষ্ঠাতা নারায়ণ ভাইয়ের পুত্র গৌরব ভট্টাচার্য পথ দুর্ঘটনায় গুরুতর জখম হলেন। আজ ১৬ সেপ্টেম্বর ঝাড়গ্রামের আধারিয়া থেকে ঝাড়গ্রাম হাসপাতালের দিকে ফেরার পথে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে বাঘাশোলের কাছে একটি নিমগাছে ধাক্কা মারলে গুরুতর জখম হন। সঙ্গে সঙ্গে তাঁকে ঝাড়গ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর অবস্থার আরও অবনতি হলে গ্রিন করিডোরে করে  কলকাতার পিজি হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে।
গৌরববাবু ঝাড়গ্রাম জেলা হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার। তিনি কোনও কাজে আজ বাইকে করে বেবিয়ে ছিলেন। হাসপাতাল ফেরার পথে দুপুর দেড়­টা নাগাদ তাঁর দুর্ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনার খবরটি ঘাটাল মহকুমায় পৌঁছালে সবারই মন ভারাক্রান্ত হয়ে পড়ে।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক