এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল পাঁশকুড়া সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা, মর্মান্তিক মৃত্যু বাইক চালকের

Published on: April 24, 2023 । 5:42 PM

সন্তু বেরা, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটাল-পাঁশকুড়া সড়কে দাসপুর থানার বেলিয়াঘাটায় মর্মান্তিক পথ দুর্ঘটনা। [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] দুই লরির মাঝে পড়ে মর্মান্তিক মৃত্যু হল এক বাইক চালকের। এমন ভয়াবহ দুর্ঘটনা দেখে স্তম্ভিত ওই সড়কে যাতায়াতকারী পথচারী থেকে এলাকার বাসিন্দারা। জানা যাচ্ছে, আজ সোমবার বিকেল প্রায় সাড়ে তিনটে নাগাদ ঘটে এই দুর্ঘটনা। এক বাইক ঘাটালের দিক থেকে পাঁশকুড়ার দিকে যাচ্ছিল। বেলিয়াঘাটার কালভার্টের কাছে পাঁশকুড়ার দিক থেকে আসা এক লরিকে দেখে ওই বাইক চালক তাকে পাশ দিতে গেলে ওই লরি হঠাৎই থেমে যায়। বাইকের পিছনে থাকা এক পাঁশকুড়া গামী লরি নিয়ন্ত্রণ হারায় এবং চালক সমেত ওই বাইককে ধাক্কা দিলে বাইকের চালক ছিটকে পড়ে। লরির চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। অন্যদিকে বাইকটিও একেবারে দুমড়ে মুচড়ে যায়। এমন ভয়াবহ দুর্ঘটনা ও মর্মান্তিক মৃত্যুতে ওই সড়কের স্বাভাবিক যাতায়াত ব্যাহত হয়। ঘটনাস্থলে পৌঁছায় দাসপুর থানার পুলিশ। দেহ উদ্ধার করে ঘাটাল হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনাগ্রস্থ বাইক ও দুটি লরিকে আটক করে পুলিশ। দুই লরিরই চালক পলাতক। অন্যদিকে ব্যস্ততম ওই ঘাটাল-পাঁশকুড়া সড়কের স্বাভাবিক যাতায়াত ফেরায় পুলিশ। তবে এখনও মৃতের পরিচয় মিলেনি। দুর্ঘটনাগ্রস্থ বাইকের নাম্বার থেকে জানা গেছে বাইকটি হুগলি জেলার বিহারিলাল বাঙালের।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।