এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের জালালপুরে পথ দুর্ঘটনায় মৃত ১, জখম ২

Published on: March 24, 2023 । 6:27 PM

সৌমেন মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটাল পাঁশকুড়া সড়কে দাসপুর থানার জালালপুরে পথ দুর্ঘটনা। মৃত ১ আহত ২। নিয়ন্ত্রণ হারিয়ে ইঞ্জিন ভ্যান সামনে থাকা এক বাইক সমেত ছিটকে পড়ে রাস্তা থেকে বেস কয়েকফুট দূরে। ঘটনায় জখম অবস্থায় বাইকে থাকা দুই ব্যক্তির পাশাপাশি ওই ইঞ্জিন ভ্যানের চালকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঘাটাল হাসপাতালে নিয়ে যায় দাসপুর থানার পুলিশ। পরে মৃত্যু হয় ওই ইঞ্জিন ভ্যান চালকের। পুলিশ সূত্রে জানা যাচ্ছে আজ শুক্রবার দুপুর প্রায় ২টা নাগাদ এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে ঘাটাল পাঁশকুড়া সড়কে দাসপুর থানার জালালপুর পেট্রোল পাম্পের সামনে। ইঞ্জিন ভ্যানটি পাঁশকুড়ার দিক থেকে এবং বাইকটি দাসপুরের দিক থেকে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে ওই ইঞ্জিন ভ্যান বাইককে ধাক্কা দিয়ে রাস্তা থেকে বেস কয়েকফুট দূরে গিয়ে পড়ে। জখম হয় বাইকে থাকা দুই ব্যক্তিই। তবে আতঙ্কজনক অবস্থা ছিল ওই ইঞ্জিন ভ্যানের চালকের। খবর পেয়ে দুর্ঘটনা স্থলে পৌঁছায় দাসপুর থানার পুলিশ। দুর্ঘটনায় জখম ওই ৩ জনকেই উদ্ধার করে ঘাটাল হাসপাতালে নিয়ে যায় পুলিশ। জানা যাচ্ছে পরে ঘাটালের হাসপাতালেই ওই ইঞ্জিন ভ্যানের চালকের মৃত্যু হয়। মৃত ওই ব্যক্তির নাম রঞ্জন দাস বয়স প্রায় ৪০ বৎসর। বাড়ি দাসপুরেরই জটাধরপুরে। বাইকে থাকা আহত ব্যক্তিরা হলেন ঘাটালের বীরসিংহ গ্রামের নীলাদ্রি সিংহ অন্যজন কেশপুরের সেখ মহম্মদ হাবিব। উভয়েরই বয়স ৩৫ এর আসেপাশে।

সুইটি রায়

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। বাড়ি ঘাটাল শহরে(কুশপাতা ১৭ নম্বর ওয়ার্ড• পশ্চিম মেদিনীপুর)। আমার শহর ঘাটালের যে কোনও খবরই অবিকৃতভাবে সকলের সামনে তুলে ধরাতেই আমার আগ্রহ। •মো: 9732738015/9933998177 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে