এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল-মেদিনীপুর সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনা,মৃত ১

Published on: August 18, 2021 । 4:23 PM

সৌমেন মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটাল মেদিনীপুর সড়কে দাসপুর থানার বালিপোতায় মর্মান্তিক পথ দুর্ঘটনা। ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু এক বাইক আরোহীর। আশঙ্কা জনক অবস্থায় একাধিক। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে আজ বুধবার দুপুর প্রায় ২টা ৪০ নাগাদ দাসপুরের দিক থেকে দ্রুত গতিতে আসা এক মারুতি সামনে থেকে আসা এক বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয় দাসপুর থানার বালিপোতায়। বাইকটিও যথেষ্ট গতিতে ছিল। বাইকে থাকা দুই ব্যক্তিই বাইক থেকে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইকে থাকা এক ব্যক্তির অন্যদিকে মারুতির মধ্যে চালক সহ মোট পাঁচজন ছিল। দুর্ঘটনার পর চালক মারুতি ছেড়ে পালান। স্থানীয়রাই মারুতির মধ্যে থাকা দুই শিশু ও এক মহিলা সহ ৪ জনকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। অন্যদিকে বাইকের অপর আরোহীকেও আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবারের দুপুরে এমন মর্মান্তিক দুর্ঘটনায় এলাকা শোকস্তব্ধ। দুর্ঘটনার জেরে স্তব্ধ হয়ে পড়ে ঘাটাল মেদিনীপুর সড়কের স্বাভাবিক যাতায়াত। দাসপুর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবস্থা সামাল দেয়। সরানো হয় দুর্ঘটনা গ্রস্থ বাইক ও মারুতিটিকে। মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। পুলিশ সূত্রে জানা গেছে বাইকে থাকা মৃত ব্যক্তির নাম রমেশ দোলই, (২৬) তাঁর বাড়ি বসনচক এলাকায়।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭