এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

মেয়ের বাড়ি যাওয়ার পথে মহাবালার কাছে মর্মান্তিক পথদুর্ঘটনা, মৃত বাবা, গুরুতর জখম মা

Published on: November 8, 2026 । 2:51 PM

বিপ্লব সরকার, স্থানীয় সংবাদ, ঘাটাল: রবিবার ভরদুপুরে ক্ষীরপাই-রামজীবনপুর রাজ্য সড়কের মহাবালার কাছে এক মর্মান্তিক পথদুর্ঘটনায় প্রাণ হারালেন এক প্রৌঢ়। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তাঁর স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সমীর কারক (৫৯)। তাঁর বাড়ি ঘাটাল থানার জলসরা এলাকায়। এদিন বেলা বারোটা নাগাদ স্ত্রী নীলিমা কারককে সঙ্গে নিয়ে মোটরবাইকে চেপে রামজীবনপুরের দিকে মেয়ের বাড়িতে যাচ্ছিলেন সমীরবাবু। ঠিক সেই সময় মহাবালার কাছে উল্টোদিক থেকে আসা একটি দ্রুতগতির প্রাইভেট গাড়ির সঙ্গে তাঁদের মোটরবাইকের সজোরে সংঘর্ষ হয়। রক্তাক্ত অবস্থায় রাস্তায় ছিটকে পড়েন স্বামী-স্ত্রী দু’জনেই।  দুর্ঘটনার পর স্থানীয়রা তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পরেই মৃত্যু হয় সমীরবাবুর। অন্যদিকে, নীলিমাদেবীর শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হতে থাকায় উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাঁকে ঘাটাল হাসপাতালে স্থানান্তরিত করেছেন। আনন্দের দিনে মেয়ের বাড়ি যাওয়ার পথে এমন মর্মান্তিক পরিণতিতে জলসরা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘাতক গাড়িটির খোঁজ শুরু করেছে পুলিশ।

কেয়া মণ্ডল চৌধুরী

আমার শিকড় ঘাটালে, আর আমার লেখার মূল বিষয় এখানকার সাধারণ মানুষ। তাঁদের জীবনের না-বলা কথাগুলো সোশাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। আপনার আশেপাশে ঘটে যাওয়া এলাকার যেকোনো খবর জানাতে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন ৮৯০০০২০০০১ নম্বরে।