এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

মর্নিং ওয়াক করতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু

Published on: July 27, 2024 । 12:37 PM

মন্দিরা মাজি, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: শনিবার সাত সকালেই পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। ওই ব্যক্তির নাম বিশ্বনাথ অধিকারী(৫০)। চন্দ্রকোণা শহরের ১১ নম্বর ওয়ার্ডে বাড়ি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো শনিবারও বিশ্বনাথবাবু খুব সকালে চন্দ্রকোণা-মেদিনীপুর রাস্তার উপর প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। ওই সময়ই তাঁকে কোনও গাড়ি ধাক্কা দিয়ে চলে যায়। তিনি রাস্তার উপরে মৃত অবস্থায় পড়েছিলেন। চন্দ্রকোণা থানার পুলিশ জানিয়েছে, তারা ওই দুর্ঘটনার খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে আনে। আজই মৃতদেহের ময়না তদন্তের জন্য মৃতদেহ ঘাটাল মহকুমা হাসপাতালে পাঠানো হবে বলে জানা গিয়েছে। কোন গাড়িটি বিশ্বনাথবাবুকে ধাক্কা দিয়েছে পুলিশ তার তল্লাশি শুরু করেছে।

 

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি