এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে পথ দুর্ঘটনায় মৃত ১,গুরুতর জখম আরও ১

Published on: June 12, 2024 । 5:52 PM

সৌমেন মিশ্র,স্থানীয় সংবাদ, ঘাটাল: আজ জামাই ষষ্ঠীর বিকেলে বিকেল প্রায় সাড়ে ৪টা নাগাদ ঘাটাল পাঁশকুড়া সড়কে দাসপুর থানার কলোড়ায়   ভয়াবহ পথ দুর্ঘটনা। সাইকেলের পিছনে দ্রুত গতিতে থাকা প্রাইভেট কারের ধাক্কা। সাইকেলে ছিলেন দুজন। তাঁদের মধ্যে বিষ্ণুপদ দাস ওরফে প্রদীপ(৪৮) নামে এক ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।  চন্দন সিং নামে অন্যজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানিয়েছে, তাঁকে আশঙ্কজনক অবস্থায় ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।    অন্যদিকে ওই প্রাইভেট কারটিকে ধরে ফেলেছে স্থানীয়রা। দাসপুর থানার পুলিশ চালকসহ ওই গাড়িকে আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে আজ  বিকেলে  সাইকেলে করে দুই ব্যক্তি সুলতানগরের দিক থেকে কলোড়ার দিকে যাচ্ছিলেন সেই সময়ই কলোড়া বাঘের মোড়ের দিক থেকে এক প্রাইভেট কার মারুতি সুইফট কলোড়ায় জেকে টায়ারের শোরুমের কিছুটা আগে ওই সাইকেলের পিছনে ধাক্কা দিলে সাইকেল সহ সাইকেলে থাকা দুই ব্যক্তিই ছিটকে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন ওই প্রাইভেটকার এক লরিকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়।জানা যাচ্ছে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে দুজনে।  স্থানীয়রা তাঁদের উদ্ধার করে চ ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠান। প্রাথমিকভাবে জানা যাচ্ছে সাইকেলে থাকা দুই ব্যক্তিই এলাকায় কেবললাইনের কাজ করেন।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি