এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল সেন্ট্রাল বাস স্ট্যান্ডে মহিলার পায়ের উপর দিয়ে বাস চলে গিয়ে রক্তাক্ত অবস্থা

Published on: May 26, 2024 । 1:58 PM

নিজস্ব সংবাদদাতা,’স্থানীয় সংবাদ’, ঘাটাল: ঘাটাল সেন্ট্রাল বাসস্ট্যান্ডে মর্মান্তিক পথ দুর্ঘটনা। স্ট্যাণ্ডে দাঁড়িয়ে ছিলেন এক যাত্রী। চন্দ্রকোণা-হাওড়া বাসের পেছন চাকায় পিষ্ট হলেন ওই যাত্রী। দীর্ঘক্ষণ ধরে ওই অবস্থাতেই পড়ে থাকেন মহিলা যাত্রীটি। বাসের চালক পলাতক। পারভেজ আসিফ ও অন্য কয়েকজন যাত্রী মিলে ওই ব্যক্তিকে একবারে আশঙ্কাজনক অবস্থায় ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে যায়। জানা যাচ্ছে, আজ রবিবার সকাল প্রায় সাড়ে ১০টা নাগাদ ওই চন্দ্রকোণা-হাওড়া বাসটি স্ট্যান্ডে ঢোকার সময় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। এখনও পর্যন্ত ওই ব্যক্তি জীবিত রয়েছেন বলে জানা গিয়েছে। তবে তাঁর পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক