এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

গতরাতের ঘটনাই আপনাকে আতঙ্কিত করবে!রাত বাড়লেই মদ্যপ চালকদের আতঙ্ক ঘাটাল মেদিনীপুর সড়কে!

Published on: August 30, 2023 । 8:44 PM

সৌমেন মিশ্র,’স্থানীয় সংবাদ’, ঘাটাল:  মদ্যপ অবস্থায় লরির চালক, পিছনে দীর্ঘক্ষণ ধরে যাত্রী ভর্তি মারুতি।
[✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
সাইড চেয়েও সাইড মিলছে না। সামনে নিজের গন্তব্যের ধারের রাস্তা ধরতে গেলে সামনে থেকে অকথ্য ভাষায় গালিগালাজ মারুতির চালক ও যাত্রীদের। শুধু তাই নয়, ওই লরির চালকের স্পর্ধা দেখলে তাজ্জব হবেন, মারুতির বাম দিকে ধাক্কা দিয়ে রাস্তা থেকে উল্টে ফেলার চেষ্টা করে ওই মদ্যপ চালক। কোনও ক্রমে মারুতির চালক লরির সামনে গিয়ে লরিটিকে থামায়। সাহসিকতার সাথে মদ্যপ চালকের থেকে লরির চাবি ছিনিয়ে নেয় মারুতির যাত্রীরা। খবর দেয় দাসপুর থানায়। পরে পুলিশ এসে আটক করে চালক ও খালাসি সহ ওই লরিকে। ঘটনা ঘাটাল মেদিনীপুর সড়কে দাসপুর থানার রাজনগর রাজারপুকুর মোড় এলাকায়। মঙ্গলবার গভীর রাতের ঘটনা। মারুতির চালকের বাড়ি দাসপুর থানার গোকুলনগরে। চালক সৌরভ বেরার অভিযোগ, ওই লরিটি বালিপাতা এলাকা থেকেই সামনে ছিল। সাপের মতো এঁকেবেঁকে যাচ্ছিল। টানা প্রায় ৭ কিলোমিটার ধরে এমন আচরণ ছিল। রাজনগরে পৌঁছে রাজারপুকুর মোড়ের কাছে ওই লরি তার গাড়িতে ধাক্কা দিতে থাকে। কোনওভাবে সে সামাল দেয়। মদ্যপ চালকের থেকে জানা যায় তার বাড়ি চন্দ্রকোণা এলাকায়। সে মাল নিয়ে হাওড়া যাচ্ছিল। লরির ধাক্কার জেরে মারুতির বামদিক ও পিছনের অংশ দুমড়ে মুচড়ে যায়, ভেঙে যায় এক পাশের লাইট। এভাবে লরির চালকের ইচ্ছাকৃতভাবে মারুতিকে ধাক্কায় ওই সড়কের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে।

 

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।