এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল-মেদিনীপুর সড়কে রাজনগরে ভয়াবহ পথ দুর্ঘটনা

Published on: August 19, 2023 । 9:35 AM

সৌমেন মিশ্র, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: মোহনপুর ব্রিজ বন্ধ, সমস্ত গাড়ির চাপ ঘাটাল-পাঁশকুড়া আর ঘাটাল-মেদিনীপুর সড়কে।
[✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
আর ঘাটাল মেদিনীপুরের মতো সংকীর্ণ সড়কে এখন বড় বড় মাল বোঝাই লরি আর ট্যাঙ্কারের যাতায়াত। ওই রাস্তা দিয়ে হেঁটে যাতায়াতেরও এক চুল জায়গার অভাব। ফল স্বরূপ নিত্যদিন দুর্ঘটনা। আজ শনিবারের বার বেলা এখনও পড়েনি, সকাল প্রায় ৭টা নাগাদ এক ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে এক মাল বোঝাই লরি, মাল বোঝাই ৩ চাকার গাড়ি, এক সাইকেল আরোহী পাশাপাশি এক বাইক। লরি ধাক্কা মারে ওই তিন চাকার গাড়িকে। ছিটকে গিয়ে লরির পিছনে আটকে যায় ওই গাড়ি। সে গাড়ি টানা হয়ে গিয়ে ধাক্কা দেয় এক সাইকেল আরোহী এবং পাশে থাকা এক বাইককে। এমন ভয়াবহ দুর্ঘটনা ওই ঘাটাল মেদিনীপুর সড়কের দাসপুর থানার রাজনগর আলু পাড়ায়। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, এই দুর্ঘটনা সত্যিই চরমভাবেই ভয়াবহ। সাইকেল আরোহীর মাথায় চোট লেগেছে। স্থানীয়দের তৎপরতায় তার চিকিৎসা চলছে। দুর্ঘটনাগ্রস্থ ৩ টি গাড়িকেই আটক করেছে দাসপুর থানার পুলিশ।

 

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।