এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোণা:গভীর রাতে গর্জনের শব্দ,সকালে উঠেই মিলল বড় বড় পায়ের ছাপ,সন্দেহ বাঘের দিকে

Published on: July 5, 2019 । 12:05 PM

সাত সকালেই বাড়ির সামনের জমিতে বড় বড় পায়ের ছাপ। সে ছাপ দেখে এলাকাবাসীর মত,ছাপগুলো আয়তন যা তাতে মনে হচ্ছে কুকুর বা বিড়ালের পায়ের ছাপ একেবারেই নয়, বাঘের ন্যায় বড় কোনো হিংস্র পশুর।
আতঙ্কিত গ্রামবাসীদের কথায় ঘটনাস্থলে সকালেই পৌঁছে গেছেন বনদপ্তর এর কর্মীরা। পায়ের ছাপ গুলির উপর চলছে পালা করে পরীক্ষা।

ওই পায়ের ছাপগুলি মিলেছে চন্দ্রকোনা থানার রামগড় এলাকায়। স্থানীয়দের থেকে জানাগেছে বৃহস্পতিবার রাত প্রায় একটা নাগাদ এলাকায় প্রচুর গর্জনের শব্দ শোনা যায়। গভীর রাতে কেউ বাড়ি থেকে বেরহয়নি। পরদিন অর্থাৎ আজ শুক্রবার সাত সকালেই গ্রামবাসীরা বেরিয়ে দেখে একাধিক পায়ের ছাপ। তা দেখে আতঙ্কিত এলাকাবাসীর মনে প্রশ্ন,তবে আগের রাতে সেই গর্জন বাঘের ছিল?

এলাকাবাসীদের বক্তব্য, জঙ্গল লাগোয়া এলাকায় আমাদের এই গ্রাম, এই ধরনের পায়ের ছাপ দেখে আমরা মনে করছি এ কোন বড় হিংস্র জন্তু জাতীয় কিছু হতে পারে। আমাদের প্রাথমিক ধারনা এটা বাঘের পায়ের ছাপ। বনদপ্তর এর লোক এসে বিষয়টি চিহ্নিত করুক।

Join our Whatsapp group

খবর পেয়ে ঘটনাস্থলে সকালেই পৌঁছে যান ধামকুড়া ও আঁধারনয়ন বিট অফিসারেরা। বনদফতরের অফিসারেরা জানান, পায়ের ছাপের ছবি করে আমরা উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। তাঁরা আরও জানান, ঘটনা যাই হোক এলাকাবাসীদের ভয়ের কোন কারণ নেই, বনদপ্তর সব সময় সজাগ আছে ।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক