এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

গৌরা বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে দুই দোকানে ঢুকল মালবোঝাই লরি

Published on: November 3, 2026 । 2:28 PM

শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: মঙ্গলবার সকালে দাসপুরের গৌরা বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা দুটি দোকানে ঢুকে পড়ল একটি মালবোঝাই লরি। সকাল ৯টা নাগাদ ঘটে এই দুর্ঘটনা। লরির ধাক্কায় দোকান দুটির সামনে থাকা ৮টি সাইকেল, একটি টোটো ও একটি স্কুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। আচমকা এই ঘটনায় বাজার এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে দুর্ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা জানা যায়নি। পুলিশ জানিয়েছে কী কারণে লরিটি নিয়ন্ত্রণ হারাল, তা খতিয়ে দেখা হচ্ছে।

কেয়া মণ্ডল চৌধুরী

আমার শিকড় ঘাটালে, আর আমার লেখার মূল বিষয় এখানকার সাধারণ মানুষ। তাঁদের জীবনের না-বলা কথাগুলো সোশাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। আপনার আশেপাশে ঘটে যাওয়া এলাকার যেকোনো খবর জানাতে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন ৮৯০০০২০০০১ নম্বরে।