তৃপ্তি পাল কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল: আগামীকাল রবিবার, ২৭ সেপ্টেম্বর সকাল থেকে সুলতাননগর সাবস্টেশনে প্রাক-পুজো রক্ষণাবেক্ষণের কাজ হবে। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগমের ঘাটাল ডিভিশনের ডিভিশনাল ইঞ্জিনিয়ার শেখ সরিফুল ইসলাম জানান, ওই কাজের জন্য রবিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত সুলতাননগর সাবস্টেশনের অধীন সমস্ত ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আগামী দিনে সুষ্ঠু বিদ্যুৎ পরিষেবা বজায় রাখার লক্ষ্যে বিদ্যু ৎবণ্টন নিগমের ঘাটাল ডিভিশনের পক্ষ থেকে গ্রাহকদের পূর্ণ সহযোগিতা প্রার্থনা করা হয়েছে।

সুলতাননগর সাবস্টেশনে বিদ্যুৎ থাকবে না








