শীতল বাঙাল, স্থানীয় সংবাদ, ঘাটাল: রাতের অন্ধকারে বাড়িতে ঘুমোতে যাওয়ার সময় পায়ের আঙুলে কিছু একটা কামড়ে দেয়। দ্রুত ১০০ মিনিটের মধ্যে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা জানান আর নেই। মৃ/ত ওই যুবকের নাম বিশ্বনাথ মাজি। বাবা স্বপন মাজি। মাত্র ২০ বছরের তরতাজা যুবকের এমন মর্মান্তিক পরিণতিতে শোকের ছায়া দাসপুর-২ ব্লকের চক চাঁইপাট গ্রামে। পরিবার সূত্রে জানা যায়, গতকাল ১০ আগস্ট সোমবার রাত ১১টা নাগাদ বিশ্বনাথ বাড়িতে ঘুমোতে যাওয়ার সময় পায়ের আঙুলে কিছু একটা কামড়ে দেয় বলে জানায়। এরপর দ্রুত তাঁকে চিকিৎসার জন্য সোনাখালি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত প্রায় ১১টা ৪৫ মিনিট নাগাদ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার মাত্র কয়েক মিনিটের মধ্যেই চিকিৎসকরা তাঁকে মৃ/ত ঘোষণা করেন। মাত্র ২০ বছর বয়সে এভাবে আকস্মিক পরিণতিতে পরিবার-পরিজন ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে গভীর শোক। ঠিক কী প্রাণী বা কীসের কামড়ে এই মৃত্যু হয়েছে, তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে অনুমান করা হচ্ছে কালাচ সাপের কামড়েই এই পরিণতি। দাসপুর থানার পুলিশ বিশ্বনাথের দে/হ ময়না তদন্তের জন্য পাঠায়েছে।
ঘুমোতে যাওয়ার সময় পায়ের আঙুলে কামড়, ২০ বছরের যুবকের মর্মান্তিক পরিণতি দাসপুরের চক চাঁইপাটে
Published on: August 11, 2026 । 10:58 AM





