এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোণায় স্বামী বিবেকানন্দ সেবা সংঘের উদ্যোগে পালিত কবিগুরুর ৮৫তম প্রয়াণ দিবস

Published on: August 7, 2026 । 12:31 PM

কেয়া মণ্ডল চৌধুরী, স্থানীয় সংবাদ, ঘাটাল: যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুক্রবার চন্দ্রকোণা শহরের আমডাংরায় পালিত হল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস। স্বামী বিবেকানন্দ সেবা সংঘের উদ্যোগে আয়োজিত এই স্মরণানুষ্ঠানে কবিগুরুর আবক্ষ মূর্তিতে মাল্যদান করে তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক সুকান্ত দোলুই, সমাজ কর্মী সঞ্জিত মিদ্যা, অর্চিষ্মান দোলুই, মৃত্যুঞ্জয় মণ্ডল, শিবশঙ্কর ঘোষাল প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সংঘের প্রতিষ্ঠাতা ও সভাপতি তথা আইনজীবী সমীরবাবু বলেন, আজ বিশ্ববন্দিত কবিগুরুর প্রয়াণ দিবসে দাঁড়িয়ে এ কথা অনস্বীকার্য যে, তিনি সশরীরে না থাকলেও সকলের হৃদয়ের মণিকোঠায় চিরস্মরণীয় হয়ে আছেন। তিনি শুধুই একজন কবি ছিলেন না, তাঁর চিন্তন, মনন ও সংস্কৃতি সমাজের এক অবিচ্ছেদ্য অংশ। কবির সেই চিন্তা ও আদর্শকে অনুসরণ করেই নতুন সমাজ গড়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি, অনুষ্ঠানে উপস্থিত মানুষের সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ণময় জীবন ও দর্শন তুলে ধরেন বিধায়ক সুকান্ত দোলুই। কবির জীবনবোধকে পাথেয় করে সমাজকল্যাণে সকল স্তরের মানুষকে আগামী দিনে এগিয়ে আসার বার্তাও দেন তিনি।

কেয়া মণ্ডল চৌধুরী

আমার শিকড় ঘাটালে, আর আমার লেখার মূল বিষয় এখানকার সাধারণ মানুষ। তাঁদের জীবনের না-বলা কথাগুলো সোশাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। আপনার আশেপাশে ঘটে যাওয়া এলাকার যেকোনো খবর জানাতে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন ৮৯০০০২০০০১ নম্বরে।

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।