সৌমেন মিশ্র, স্থানীয় সংবাদ ,ঘাটাল:“তিন-চারটি সন্তান রেখে অন্য পুরুষের সঙ্গে চলে গিয়ে নতুন সংসার পাতলে কোনো শাস্তি হয় না কেন?”
রবিবার দাসপুর থানার উদ্যোগে সামাট–রামগড় কালীমন্দিরে নারী সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক সভায় পুলিশের সামনেই এমন প্রশ্ন তুললেন গ্রামের একাধিক মহিলা।
তাঁদের বক্তব্য, অনেক ক্ষেত্রে স্বামী-সন্তানকে ছেড়ে নতুন সংসার গড়ে তোলার ঘটনায় সবচেয়ে বেশি কষ্ট পায় ছোট ছোট সন্তানরা। তাই পরিবার ও শিশুদের স্বার্থে এই ধরনের পরিস্থিতি মোকাবিলায় আরও কার্যকর আইনি ব্যবস্থা থাকা উচিত বলে তাঁদের দাবি।
পুলিশ জানায়, এ ধরনের পারিবারিক বিষয় বিদ্যমান আইন অনুযায়ী বিচার হয় এবং নতুন আইন প্রণয়নের ক্ষমতা পুলিশের নয়।
অনেকের মতে পরিবার ভেঙে গেলে শিশুদের স্বার্থ রক্ষায় বর্তমান আইন যথেষ্ট নয় , নতুন আইনের প্রয়োজন রয়েছে।
পুলিশের সভায় বিস্ফোরক প্রশ্ন, উত্তাল আলোচনা!





