নিজস্ব সংবাদদাতা:এক-আধটা নয়, একেবারে পরপর পাঁচটি দোকানে সফল হাতসাফাই! এরপর রাস্তার ধারে খোশমেজাজে দাঁড়িয়ে সুখটান দিচ্ছিল এক কিশোর। আর তাতেই বিপত্তি! আজ, ৩১ জুলাই ভোরে চন্দ্রকোণা পুলিশের টহলদারি দল তাকে দেখে সন্দেহবশে সোজা থানায় নিয়ে যায়। সেখানে সামান্য জেরাতেই গড়গড় করে নিজের কীর্তি ফাঁস করে দেয় ওই গুণধর। উদ্ধার হয় প্রচুর চোরাই মাল। ছেলেটি একাদশ শ্রেণিতে পড়ে। হাত খরচের জন্যই এই হাত সাফাই বিদ্যা। মজার ব্যাপার হল, মালিকরা তখন গভীর ঘুমে, ঘুণাক্ষরেও জানেন না তাঁদের দোকানের তালা ততক্ষণে গায়েব! বেনাচাপড়ার বাসিন্দা ওই চোরের বাবা-মাকে খবর দিয়েছে পুলিশ। গোঁসাইবাজারের ক্ষতিগ্রস্ত দোকানদার কৌশিক আদক জানান, তাঁর দোকান-সহ মোট পাঁচটি জায়গায় চুরি হওয়া সমস্ত মালপত্র ওই কিশোরের কাছ থেকেই মিলেছে।
পর পর পাঁচটি দোকানে চুরি করে ধৃত একাদশ শ্রেণির ছাত্র







