এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

রেড রোডে প্রধানমন্ত্রীর যোগ দিবসের অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে নির্বাচিত হলেন দাসপুরের বাপন

Published on: June 20, 2026 । 3:31 PM

সৌমেন মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল:  আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে আয়োজিত হতে চলেছে এক বিশাল অনুষ্ঠান। এই মেগা ইভেন্টে উপস্থিত থাকবেন দেশের প্রধানমন্ত্রী। আর এই বিশেষ দিনেই প্রধানমন্ত্রীর সামনে ‘যোগ ইনস্ট্রাক্টর’ বা প্রশিক্ষক হিসেবে অংশগ্রহণ করার সুযোগ পেলেন দাসপুর থানার কলাগেছিয়া গ্রামের বাসিন্দা বাপন মান্না। এই খবরে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া গোটা এলাকায়।
জানা গিয়েছে, এই সম্মানজনক স্থানে পৌঁছানোর জন্য বাপনকে যথেষ্ট কঠিন বাছাই পর্বের মধ্যে দিয়ে যেতে হয়েছে। গত ৭ জুন কলকাতার স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া সেক্টর থ্রি সেন্টারে প্রথম বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। রাজ্যস্তর থেকে প্রায় সাতশো জন প্রশিক্ষক ওই বাছাই পর্বে অংশ নিয়েছিলেন। এরপর গত ১৪ জুন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত পর্যায়ের বাছাই পর্ব সম্পন্ন হয়। এই চূড়ান্ত পর্ব থেকেই   প্রশিক্ষক হিসেবে কয়েক জনকে বেছে নেওয়া হয়, যাঁদের মধ্যে অন্যতম হলেন কলাগেছিয়ার বাপন।
ওই অনুষ্ঠানে প্রায় ৩০হাজার মানুষ স্বেচ্ছাসেবী হিসেবে যোগাভ্যাসে অংশ নেবেন বলে জানা গিয়েছে। তাঁদেরকে সঠিক যোগাভ্যাস পরিচালনা করার দায়িত্ব থাকবে বাপনদের মতো নির্বাচিত মূল প্রশিক্ষকদের কাঁধে। বিগত ২০১৪ সাল থেকে দীর্ঘ প্রায় বারো বছর ধরে যোগাভ্যাসের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত রয়েছেন বাপন। ‘রামধনু যোগা’ নামক একটি সংস্থার সঙ্গে যুক্ত থেকে তিনি এই নিরলস সাধনা চালিয়ে যাচ্ছেন। নিজের এই সাফল্যে অত্যন্ত আপ্লুত ওই যুবক ইতিমধ্যে কলকাতাতে পৌঁছে গিয়েছেন। আগামী কাল ভোর চারটে থেকে তাঁদের রিপোর্টিং শুরু হবে বলে জানিয়েছেন তিনি। তাঁর এই বিশাল সাফল্যে গর্বিত পরিজন থেকে শুরু করে গোটা গ্রামের মানুষ।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।