এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

তৃণমূল নেতার বিরুদ্ধে রাতের অন্ধকারে পোস্টার, দাসপুরে রাজনৈতিক তরজা

Published on: June 8, 2026 । 6:26 PM

মন্দিরা মাজি: তৃণমূল নেতা তথা বেলিয়াঘাটা সমবায় সমিতির সম্পাদককে লক্ষ্য করে পোস্টার পড়ল। ঘাটাল-মেচোগ্রাম রাস্তার পাশে দাসপুর থানার বেলিয়াঘাটা বাসস্টপ সংলগ্ন বিভিন্ন এলাকায় তপন মণ্ডল নামে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে এই পোস্টারগুলি দেওয়া হয়েছে। রবিবার রাতের অন্ধকারে পোস্টারগুলি সাঁটানো হয়েছে বলে অনুমান করা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, সোমবার সকাল থেকেই ওই পোস্টারগুলি দেখতে পাওয়া যায়।
তৃণমূলের দাবি, বিজেপি উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই পোস্টারগুলি সাঁটিয়েছে। তপনবাবুর বিরুদ্ধে ওই ধরনের কোনও অভিযোগই নেই। অন্যদিকে, এলাকার বিজেপি কর্মী পরেশ জানা বলেন, “আমরা এই ধরনের নোংরা রাজনীতির সঙ্গে যুক্ত নই। বেলিয়াঘাটায় তৃণমূলের ব্যাপক গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। সেই কারণেই ওদের দলের লোকেরাই এই পোস্টার দিয়েছে।”
এ বিষয়ে তপনবাবুর সঙ্গে কথা বলা হয়েছিল। তিনি বলেন অভিযোগ ভিত্তিহীন

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015