রবীন্দ্র কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল: আজ ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। উচ্চমাধ্যমিকে এবছর ঘাটাল মহকুমায় ১৪টি সেন্টারে মোট ৭,৩৭৭ জন পরীক্ষা দিচ্ছে। ছাত্র ৩,৪৭৬ জন ও ছাত্রী ৩,৯০১ জন। ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা ৪২৫ জন বেশি। রাজ্যে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭ লক্ষ ১০ হাজার ৮১১ জন। এর মধ্যে ছাত্রের হার ৪৪.৪০ শতাংশ এবং ছাত্রীর হার ৫৫.৬০ শতাংশ। ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা ৭৯ হাজার ৩৪৭ জন বেশি। এবছর নতুন সেমেস্টার পদ্ধতিতে এই প্রথম উচ্চ মাধ্যমিক স্তরে এত বড় পরিসরে পরীক্ষা পরিচালনা করা হচ্ছে। ১২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা চলবে।
মাধ্যমিকে এবছর ঘাটাল মহকুমায় ২৬টি পরীক্ষার সেন্টারে ১২,৭৯৪ জন পরীক্ষার্থী পরীক্ষা দিল। তারমধ্যে ছাত্র ৫,৭৪৫ জন ও ছাত্রী ৭,০৪৯ জন। ছাত্রীর সংখ্যা ১,৩০৪ জন বেশি। এবছর সারা রাজ্যে মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৯ লক্ষ ৭১ হাজার ৩৪০ জন। এর মধ্যে ৪ লক্ষ ২৬ হাজার ৭৩৩ জন ছাত্র এবং ৫ লক্ষ ৪৪ হাজার ৬০৬ জন ছাত্রী। গত বছর ছিল ৯ লক্ষ ৬৯ হাজার ৪২৫ জন। যা গত বছরের তুলনায় এবছর সামান্য বেশি।






