এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

পাকা হয়েছিল বিয়ের কথাবার্তা, বেঁকে বসলেন পাত্রপক্ষ, ওই পাত্রকেই বিয়ের দাবিতে তার বাড়ির সামনে ধর্নায় বসলেন যুবতী, ঘটনাস্থলে পুলিশ, এলাকায় শোরগোল

Published on: June 29, 2024 । 6:51 PM

বাবলু মান্না, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: বিয়ের পাকা দেখা হয়ে গিয়েছিল। শেষে বেঁকে বসে পাত্রপক্ষ। ধর্নায় পাত্রী। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার অন্তর্গত বিষ্ণুপুর গ্রামে যুবকের বাড়িতে বিবাহের দাবি নিয়ে ধর্নায় বসলেন যুবতী। সাহাচক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিষ্ণুপুর গ্রামে পাত্রের বাড়ি। পাত্রের নাম আবুমোসা মল্লিক,বয়স ২২। পাত্রীর বাড়ি সাহাচক গ্রাম পঞ্চায়েতের ভূতা গ্রামে। পাত্রীর নাম আরবিনা খাতুন, বয়স ২৫ বছর। যুবতীর বাড়ির তরফে অভিযোগ প্রায় দেড় বছর ধরে তাদের মেয়ের সঙ্গে মেলামেশা করে আসছিল যুবক। তাদের সম্পর্কের কথা জানতে পেরে দুই পক্ষের তরফে কিছুদিন আগে বিবাহ ঠিক হয়। তবে শেষ মুহূর্তে বেঁকে বসে পাত্রপক্ষ। পাত্রীর বাবা আলাউদ্দিন সহ পাত্রীপক্ষের অন্যান্য লোকেরা অভিযোগ করে বলেন ছেলে বিয়ে করতে রাজি থাকলেও মা-বাবা রাজি নেই। তাই ছেলেকে অন্যত্র লুকিয়ে রেখেছে। তাদের মেয়েকে বিয়ে করতে হবে এই দাবি নিয়ে তারা পাত্রের বাড়িতে পৌঁছায়। সেই সাথে পাত্রের বাড়ির সামনে ঠাঁয়ে ধর্নায় বসে থাকেন ওই যুবতী। শেষে খবর পৌঁছায় দাসপুর থানায়, ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ ও উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ ও অন্যান্য মানুষ জনের সামনে সমস্ত অভিযোগ অস্বীকার করে পাত্রপক্ষ। শেষে এক প্রকার অমীমাংসিতভাবে ঘটনার নিষ্পত্তি ঘটে। ঠিক হয় পরে প্রশাসন ও দুইপক্ষকে নিয়ে মীমাংসা হবে।

 

বাবলু মান্না

'স্থানীয় সংবাদ'-এর Senior Reporter. ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9933998177/ 9732738015 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি