এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

বৃদ্ধের মৃত্যু নিয়ে তীব্র সন্দেহ পরিবারের

Published on: June 15, 2024 । 2:57 PM

ইন্দ্রজিৎ মিশ্র ও সুপ্রিয় চক্রবর্তী, স্থানীয় সংবাদ, ঘাটাল: নিখোঁজ বাবার দেহ বাড়ি ফিরতেই উত্তেজনা মৃতের পরিবারে। দাবি উঠল অস্বাভাবিক এই মৃত্যুর তদন্তের। ১৩ জুন বৃহস্পতিবার সকাল প্রায় ১১টা থেকে হঠাৎ উধাও বাবা। আজ শুক্রবার সকালে দিনের আলো ফুটতে বাবার

নিথর দেহ মিলল বাড়ি থেকে প্রায় পাঁচশো মিটার দূরে এক বাঁশ বাগানের মাঝে নালার মধ্যে। মৃতের পরিবারের তরফে অভিযোগ এ মৃত্যু স্বাভাবিক নয়। মৃত্যুর সঠিক তদিন্তের দাবি উঠেছে পরিবারের তরফে। ঘটনা দাসপুর থানার গোবিন্দপুর গ্রামের সামন্ত পরিবারের। ছেলে বিশ্বনাথ সামন্ত জানান বাবা নিমাই সামন্ত ১৩ জুন সকাল ১০টা থেকে হঠাৎই উধাও হয়ে যায়। বেলা বাড়তে তার খোঁজ শুরু হয় জোর কদমে। তারা দ্বারস্থ হয় দাসপুর থানায়। কিন্তু রাত প্রায় ২টা পর্যন্ত অনেক খোঁজা খুঁজি করেও বাবার খোঁজ মেলেনি। ১৪ জুন শুক্রবার নিমাই বাবুর নিথর দেহ উদ্ধার হয় বাড়ি থেকে কিছু দূরে এক বাঁশ

বাগানের ভেতর থেকে। অভিযোগ দেহে ছিল একাধিক আঘাতের চিহ্ন। দাসপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। জানা গেছে নিমাই বাবুর ধান্যখাল বাজারে একটি সাইকেল রিপেয়ারের দোকান সেই দোকানের আয় থেকেই সংসার চালাতেন বছর ৬৭ এর নিমাই সামন্ত। শুক্রবার সন্ধ্যেতে দেহ বাড়িতে পৌঁছাতেই ক্ষোভে ফেটে পড়েন পাড়া প্রতিবেশী পাশাপাশি মৃত নিমাই বাবুর ছেলে ও মেয়ে। দাবি ওঠে এই মৃত্যুর প্রকৃত তদন্ত চাই। পুলিশ জানিয়েছে এখনও লিখিত অভিযোগ দায়ের হয়নি তবে প্রাথমিকভাবে ভাবে দেহের ময়না তদন্ত হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ অনেকটা স্পষ্ট হবে। পরিবারের তরফে জানানো হয়েছে দেহের সৎকার শেষ হলেই সমস্ত বিষয় নিয়ে তারা দাসপুর থানায় অভিযোগ দায়ের করবে।

ইন্দ্রজিৎ মিশ্র

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। দাসপুর থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 8641911627/8537002125/9732738015 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক