এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

গ্রামের খেয়াঘাটে অচেনা যুবক সাথে দুধের শিশু, উদ্ধার করেছে দাসপুর থানার পুলিশ

Published on: January 31, 2024 । 11:31 PM

সৌমেন মিশ্র, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: বুধবারের সন্ধ্যে গড়িয়ে নামছে রাত। দাসপুর থানার গোকুলনগরে খেয়া ঘাটের কাছে সাইকেলে
[✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] ইতস্ততভাবে এক বছর দেড়েকের শিশুকে নিয়ে ঘোরাঘুরি করছে অপরিচিত এক যুবক। এই শীতের রাতে শিশুটির গায়ে গরম জামা টুকুও নেই। সন্দেহ হয় এলাকার মানুষজনের। শিশু সমেতে ওই যুবককে আটকে ধরে জিজ্ঞাসাবাদ করে। কোথায় যাবে কোথায় বাড়ি সেভাবে সদুত্তর মেলেনি। এই ঠান্ডায় শিশুটির জন্য নতুন গরম পোশাকের ব্যবস্থা করে গ্রামের কয়েকজন যুবক। অনেকের কপালে চিন্তার ভাঁজ এই শিশুটি কার? অন্যদিকে ওই যুবক দাবি করে শিশুটি তারই। তাহলে মা? যুবক জানায় তার বাড়ি ঘাটালের বড়দা এলাকার রানী বাজারে তার নাম কার্তিক হাঁসদা তার বাবার নাম নাজানি হাসদা। কোলের এই ছোট্টো শিশুটির তার ছেলে রাজীব হাসদা। যুবক জামা খুলে দেখায় তার স্ত্রী কাজল তাকে কাস্তে দিয়ে আঘাত করে। তাই সে ছেলেকে নিয়ে চলে এসেছে। অন্যদিকে গ্রামবাসী প্রশ্ন তোলে স্ত্রী তোমায় মারলে আর তুমি চুপ থাকলে? যুবক জানায় সেও মেরেছে। গ্রামবাসীদের সন্দেহ আরও দানা বাঁধে। যুবক যদি সব ঠিক বলে তাহলে স্ত্রী ঠিকঠাক আছে তো? খবর যায় দাসপুর থানার পুলিশে। পুলিশ এসে ওই যুবক ও ছোট্টো শিশুটিকে থানায় নিয়ে যায়। যুবকের কথার ভিত্তিতে খোঁজ শুরু হয়েছে ঘাটালের বটদা রানীর বাজার এলাকায়।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।