এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

উৎসবে থাকুক রক্তদান, বার্তা ঘাটালের মহকুমা শাসকের

Published on: October 15, 2023 । 3:37 PM

তনুপ ঘোষ, স্থানীয় সংবাদ, ঘাটাল: উৎসবকে আরও বর্ণময় করে তুলতে সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে আসুন। বার্তা দিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস। মহকুমা শাসক বলেন আসন্ন দুর্গা উৎসবের দিনগুলি মানুষ যাতে ভালো থাকে সেই জন্য সমাজের প্রত্যেককেই এগিয়ে আসতে হবে। আনন্দ উৎসবকে রঙিন করে তুলতে সবাই যদি একটু একটু করে সমাজসেবামূলক কাজ করি তাহলে আমরা সবাই ভালো থাকবো। রক্তদান এমনই একটি সামাজিক কর্মকান্ড যার কোন বিকল্প নেই। মানুষের রোগ জ্বালা সময় বলে কয়ে আসে না। আমাদের আনন্দ উৎসবে সময় হয়তো বা অন্যের রক্তের প্রয়োজন পড়তে পারে। আমরা যদি সকলেই রক্তের ভাণ্ডার কে পূর্ণ রাখি, তাহলেই উৎসবের দিনেও মানুষ রক্ত পাবে। আজ ঘাটাল মহকুমার চন্দ্রকোনার নিচন্যা দুর্গা উৎসব কমিটির রক্তদান শিবিরে উপস্থিত হয়ে মহকুমা শাসকএই বার্তা দিলেন। মহাকুমা শাসক বলেন ঘাটালে প্রচুর রক্তদান শিবির হয়। এখান থেকে জেলা এবং জেলার বাইরের বিভিন্ন ব্লাড ব্যাংক এসে রক্ত সংগ্রহ করে নিয়ে যায়। আমি গর্বিত এমন একটা জায়গায় কাজ করছি। যেখানে রক্তদান আন্দোলনটা অনেক আগে থেকেই শুরু হয়েছিল।
সম্প্রতি ঘাটালের বানভাসি মানুষেরা বন্যার ক্ষয়ক্ষতিতে ভুলে গিয়ে দুর্গাপূজার আনন্দ উৎসবে মেতে উঠেছে। উৎসবের দিনগুলিকে আরো রঙিন করতে বিভিন্ন পূজা কমিটিসহ স্বেচ্ছাসেবী সংগঠন গুলিকে উৎসবে রক্তদান থাকুক এই বার্তা দিলেন।
উল্লেখ ঘাটালের মহকুমা শাসক নিজে একজন নিয়মিত রক্তদাতা। সাথে সাথে সরকারি ও বিভিন্ন প্রতিষ্ঠানকে দিয়ে রক্তদান শিবিরের আয়োজন করে থাকেন। মহাকুমার সর্বোচ্চ আধিকারিক বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজে যুক্ত থাকার সুবাদে অল্পদিনেই মহকুমাবাসীর কাছের মানুষ হিসাবে পরিচিতি লাভ করেছেন।

তনুপ ঘোষ

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।