এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

পুজোর আগেই ছাত্রকে ‘প্রীতি উপহার’ শিক্ষকের

Published on: October 12, 2023 । 4:45 PM

অনামিকা বন্দ্যোপাধ্যায়, স্থানীয় সংবাদ, ঘাটাল: স্কুলে গিয়ে ব্যাচমেটের উদ্দেশ্যে শ্রূতিকটূ কথা বলে ছিল পঞ্চম শ্রেণির এক ছাত্র। সেই অপরাধে ছাত্রটিকে এই ভাবেই বেধড়ক মার দিলেন দাসপুরের বাসুদেবপুর গ্রামপঞ্চায়েত এলাকার প্রাথমিক স্কুলের এক শিক্ষক। ঘাটাল-পাঁশকুড়া রাস্তার পাশে ওই স্কুলটি রয়েছে। ছাত্রটিকে ওই ভাবে মার দেওয়ার পরও শিক্ষকের রাগ কমেনি। তাকে ক্লাস থেকে বার করে দীর্ঘক্ষণ নিল-ডাউন করিয়ে রাখা হয়। ওখানেই রাগের চ্যাপ্টার ক্লোজড করে দেননি শিক্ষক। ছাত্রটিকে শাস্তি হিসেবে মিডডে মিলের খাবারও খেতে দেওয়া হয়নি বলে অভিযোগ। পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্রের পাশের গ্রামে ওই স্কুলটি। তিনি বলেন, কোনও এক জন শিক্ষকের কাছ থেকেই খবরটি শুনেছি। কিভাবে মার দেওয়া হয়েছে ছবিগুলিও দেখেছি। দেখে আমারই খারাপ লাগছে। লিখিত অভিযোগ হলে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কারণ, কোনও ছাত্রছাত্রীকেই এই ভাবে শাস্তি দেওয়া যায় না।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।