এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

সমাজ সচেতনতার বার্তার নিরিখে ঘাটাল শহরের পুজো কমিটিগুলিকে শারদ সম্মান দেবে অভয়া স্বেচ্ছাসেবী সংগঠন

Published on: October 5, 2023 । 9:52 AM

মন্দিরা মাজি, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: অভয়া স্বেচ্ছাসেবী সংগঠন এর অভিনব প্রয়াস এবছরের দুর্গাপুজোতে। ঘাটাল শহরের পুজো কমিটিগুলিকে শারদ সম্মান দেবে তাদের সমাজ কল্যাণ ও সমাজ সচেতনতামূলক বার্তা কাজকর্মের নিরিখে। সংগঠনের তরফে শুভঙ্কর ঘোষ বলেন, যে সমস্ত পুজো কমিটিগুলি এবারের পুজোতে তাদের অনুষ্ঠানে সমাজ কল্যাণ ও সমাজ সচেতনতার বার্তা তুলে ধরবে আগত দর্শনার্থীদের সামনে তাদের সম্মান দেওয়া হবে। তাদের কাজের নিরিখে তিনটি পুজো কমিটিকে বেছে নেওয়া হবে। সমাজ সচেতনতার বার্তার মধ্যে দুঃস্থদের বস্ত্র বিতরণ, পরিবেশ রক্ষা, সাপ কামড়ালে তার প্রতিকার কীভাবে করবে, বাল্য বিবাহ রোধ নিয়ে সচেতন করা, কন্যা ভ্রূণ হত্যা রোধ, সেফ ড্রাইভ সেভ লাইফ, মোবাইলে আসক্তি, সাইবার প্রতারণা ও ডেঙ্গু সচেতনতামূলক প্রচার হল উল্লেখযোগ্য কয়েকটি বিষয়।

উল্লেখ্য, অভয়া হল নবগঠিত কুশপাতার একটি স্বেচ্ছাসেবী সংগঠন। যাদের মূল কাজ হল সমাজ সেবামূলক কাজকর্ম করা। এই বছর তাদের প্রথম বছর। পরবর্তীতে তারা তাদের লক্ষ্য নিয়েই এগোবে বলে জানান শুভঙ্কর ঘোষ। এছাড়াও পথ কুকুরদের যে কোনও বিপদে তারা এগিয়ে আসবে। তারজন্য তারা ডগ কলিং ট্যাব বসাবেন বলেও জানা গিয়েছে।

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।