এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

জীবন বিমা নিগমের উদ্যোগে রক্তদান শিবির

Published on: September 7, 2023 । 2:48 PM

মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ, ঘাটাল: ১৯৫৬ সালের ১ সেপ্টেম্বর এলআইসি’কে জাতীয়করণ করা হয়। তারপর থেকেই ১ সেপ্টেম্বর এলআইসি জন্মদিন পালন করা হয়। এলআইসি’র ঘাটাল শাখার ব্রাঞ্চ ম্যানেজার শুভজিৎ বিশ্বাস বলেন, আমাদের কুশপাতা অফিসে রক্তদান শিবিরের মাধ্যমে পালন করা হল এলআইসি’র জন্মদিন। এক সপ্তাহ ব্যাপী নানান অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয়।

মহকুমা শাসক সুমন বিশ্বাসের আহ্বানে সাড়া দিয়েই রক্তদান শিবিরটির আয়োজন করা হয় বলে জানিয়েছেন লিয়াফি সংগঠনের ওয়ার্কিং প্রেসিডেন্ট প্রদীপকুমার মান্না। তিনি বলেন, ১ সেপ্টেম্বর আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে এসে ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস আমাদের এই এক সপ্তাহের অনুষ্ঠানে একটি রক্তদান শিবির করার কথা বলেন। সেইমতো আমরা তড়িঘড়ি করে সমস্ত ব্যবস্থা করি এবং আজ ৭ সেপ্টেম্বর অনুষ্ঠানের শেষদিনে একটি রক্তদান শিবিরের আয়োজন করি। যেখানে ২৭ জন রক্তদান করেছেন। ঘাটাল মহকুমা ব্লাড সেন্টারের সহযোগিতায় সুন্দরভাবে রক্তদান শিবিরটি সম্পন্ন হয়েছে।

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।